বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন ॥ শামীম সভাপতি, রুকুত সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগের দেবপাড়া ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় গোপলার বাজারে মর্তুজা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিবুর রহমান রুকুতের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর 20170225_190457 copyরহমান মুকুল। প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভি আহমেদ খালেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি শাহেদ গাজী, ইঞ্জিনিয়ার আলহাজ্ব ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগের সদস্য সৈয়দ শাহ মোঃ দরাজ, হাজী আব্দুল মুহিত চৌধুরী, ফজলুল করিম, সিলেট জেলা পরিষদ সদস্য রুবা জেবিন চৌধুরী, ডাঃ নাজরিনা রিনা চৌধুরী, শিরিন আক্তার, ফজল আহমেদ চৌধুরী, শাহ গুল আহমেদ কাজল, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, লোকমান আহমেদ খান, হাবিবুর রহমান হাবিব, অনু আহমেদ, খসরু আহমেদ সাজু প্রমুখ। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলাদের ভোটে শামীম আহমেদ সভাপতি ও মহিবুর রহমান রুকুত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com