বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কিবরিয়া হত্যা মামলা আসামী জলিল একযুগ পর গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, কিবরিয়া হত্যা মামলায় আব্দুল জলিল চার্জশিটভূক্ত আসামী। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে শুরু থেকেই কখনও এক জায়গায় অবস্থান করতো না।
গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরীর পুলিশ অভিযান চালিয়ে তাকে ভোররাতে গ্রেফতার করে। বেলা ২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে সহকর্মীদের নিয়ে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে আসা মাত্রই বিকট শব্দে আর্জেস গ্রেনেড আঘাত হানে কিবরিয়ার উপর। গ্রেণেডের আঘাতে শাহ এএমএস কিবরিয়া, তৎকালীন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ আরো অন্তত ৭০ জন নেতাকর্মী আহত হন। ওই গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। ঘটনার হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com