বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সাব রেজিষ্ট্রার অফিসে জালিয়াতির চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসের মুহুরিসহ জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল বিকালে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জ সিআইডি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, আমাদের কাছে নবীগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসের মুহুরি তোফাজ্জুল হোসেন এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দলিল জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে মুহুরি তোফাজ্জুল হোসেন, উপজেলার আউশকান্দি ইউনিয়নের রোদ্রপুর গ্রামের শরিফ উল্লার পুত্র শমসের আলী, সদরাবাদ গ্রামের আক্তার মিয়ার পুত্র আনোয়ার মিয়া ও আব্দুল আহাদের পুত্র আব্দুস সামাদ। সিআইডির সাব-ইন্সপেক্টর জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার হবিগঞ্জ সিআইডি অফিসে নিয়ে যায়। সিআইডি কার্যালয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে একটি সুত্র জানায়। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার হবিগঞ্জ আদালতে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সিআইডির ওসি জানিয়েছেন। এ ব্যাপারে সিআইডির এএসপি বসু দত্ত চাকমা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com