বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মোঃ আবুল ফয়েজ এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী সৃষ্টি নাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান এবং পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ কবির মিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এর সহায়তায় একটি হল রুম স্থাপনের জন্য জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিংবডির সাবেক সভাপতি ও ৭নং বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, গভর্নিং বডির শিক্ষানুরাগী ও ৭নং বড়ইউড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোঃ ফরিদ মিয়া, দাতা সদস্য মোঃ হারুন মিয়া, অভিভাবক সদস্য মোঃ জামাল মিয়া, মোঃ তারা মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ।
শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন উত্তম কুমার বিশ্বাস, মোঃ হুমায়ূন কবির, হরিপদ দাশ, বিজয় কৃষ্ণ দাশ, মাসুদ মিয়া, মোশারফ হোসেন তালুকাদার, মোঃ হামিদুর রহমান, জ্যোৎস্না রাণী রায়, সোনালী রাণী গোপ, তারেক ইসলাম, সনঞ্জীব দেব, মানিক লাল দেব, আব্দুর রশীদ, আব্দুর রকিব ও অন্যান্য শিক্ষক মন্ডলী। উক্ত অনুষ্ঠানে দোয়া করেন ধর্মীয় শিক্ষক মোঃ হামিদুর রহমান। পরিশেষে সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com