সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সীমানা নিয়ে বিরোধ দু’দলের সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল সোমবার সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বরগ গ্রামের শানু মিয়া ও ফররুক মিয়ার মধ্যে বাড়ীর সীমানা বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরগ গ্রামের শানু মিয়া ও ফররুক মিয়ার মধ্যে বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে রোববার রাতে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ২৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোঃ সাজিদ মিয়া (৪৫), জুয়েল মিয়া (১৮), আফজাল মিয়া (১৮), সজল মিয়া (২০), আনিছ মিয়া (২৬), সোহেল মিয়া (২০), আলী আকবর (৪২), নিলুফা বেগম (১৮), সেলিনা বেগম (৩০), জাহানারা বেগম (৩২), মনোয়ারা বেগম (৪০), হাজেরা বেগম (৫০), মঙ্গল চাঁন (৫০), শিরু মিয়া (৬০), মাফুজ মিয়া (২৫) ও মাফিয়া খাতুন (২০)কে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন জানান-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনও কেউ মামলা দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com