সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

আজমিরীগঞ্জের আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান তফছির আটক

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অপারেশন ডেভিলহান্ডের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া (৬৫) কে আটক করেছে পুলিশ। তিনি শিবপাশা গ্রামের বাসিন্ধা মৃত. আব্দুল খালিফ মিয়ার পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় শিবপাশা সবুজগঞ্জ বাজার থেকে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহানের নেতৃত্ব একদল পুলিশ তাকে আটক করে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করেন। স্থানীয়রা জানান, তফছির মিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে। শিবপাশা ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, অপারেশন ডেভিলহান্ডের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে একাধিক মামলাও রয়েছে। আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করার পরে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয় বলে অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com