বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বিএনপির নব-গঠিত কমিটির প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা বিএনপির নব-গঠিত কমিটিতে গঠনতন্ত্র পরিপন্থিভাবে ১৬ বছরের ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দেয়ায় ঝাড়ু ও জুতা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ আগস্ট) শনিবার বিকালে উপজেলা সদরে পুটিজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির মিয়ার নেতৃত্বে এই ঝাড়ু মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মার্কেটের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, বিএনপি নেতা পিপলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের প্রথম সদস্য আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ জাকারিয়া, আকলুছ মিয়া মেম্বার, শফিক মিয়া, যুবদল নেতা আব্দুল আহাদ, রাসেল মিয়া, কামিল উদ্দিন, জহিরুল ইসলাম, এমরান মিয়া, বাহুবল কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আমীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, বাহুবল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম তুহিন, নবীদ মিয়া, ছাত্রদল নেতা রিপন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com