বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বনের গাছ চুরি চাঞ্চল্যকর অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা, রেমা, শায়েস্তাগঞ্জের দেউন্দি ও সাতছড়ি বনে চলছে ব্যাপক হারে মূল্যবান গাছ চুরি ও পাচারের মহোৎসব। দীর্ঘদিন ধরে বনকর্মীদের চোখের সামনে এসব গাছ কেটে পাচার হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। অভিযোগ উঠেছেই গাছ চুরি-চক্রের নেপথ্যে রয়েছেন শায়েস্তাগঞ্জ শাখার ফরেষ্টার দিপংকরসহ একাধিক বন কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের বালুমারা বনবিটে দুর্বৃত্তরা সরকারি বনাঞ্চলের কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে অভিযান চালিয়ে বেশ কিছু গাছ জব্দ করে বন বিভাগ। তবে অভিযানের সময় গাছচোররা পালিয়ে যেতে সম হয়। এলাকাবাসীর অভিযোগ, গাছ কাটার মতো বড় অপরাধ রাতের পর রাত সংঘটিত হলেও বন কর্মকর্তারা তা দেখেও না দেখার ভান করেন। বরং অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় গাছ পাচার হয় বলে অভিযোগ রয়েছে। এতে করে লাখ লাখ টাকার সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে প্রতিদিন। মাঝে মধ্যে লোকদেখানো কিছু গাছ জব্দ করা হয়। কিন্তু গাছচোরদের ধরা যায় না। শায়েস্তাগঞ্জ ফরেস্ট অফিসে দিপংকর যোগদানের পর থেকে গাছ চুরি বেড়েছে। এ ব্যাপারে স্থানীয়রা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলেন, “বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বন উজাড় হয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে অচিরেই এই বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে।” এদিকে, ফরেষ্টার দিপংকর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com