বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গরীব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরন

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গরীব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল রবিবার চুনারুঘাট উপজেলার লালচান চা বাগানের রমাপুরে এ বস্ত্র বিতরন করা হয়।
IMG_1106মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজ আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি এমএ মুনিম চৌধুরী বুলবুল। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি গাজিউর রহমান গাজি, মীর গোলাম মোস্তফা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক Untitled-1 copyসভাপতি মোঃ ফজলুর রহমান, যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জালাল আহমেদ, ইউপি চেয়ারম্যান হাজী ফজলুর রহমান তালুকদার সবুজ, সমাজ সেবক আবুল কালাম চৌধুরী এখলাছ। মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানের বাগানের পক্ষে বক্তব্য রাখেন জীবন কুমার গোপ।
আলোচনা অনুষ্ঠান শেষে বাগানের ৩শতাধিক নারী পুরুষ শ্রমিকের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
স্থানীয় লোকজন জানায়, ইতিপূর্বে কোন প্রবাসী সংগঠন বাগানবাসীর সহযোগিতায় এগিয়ে আসেনি। এই প্রথম প্রবাসী সংগঠন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে বাগানের গরীব-দুখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় এ সংগটনের সাথে জড়িত সকল সদস্যকে ধন্যবান ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com