বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইনাতগঞ্জে গন্যমান্য ব্যক্তিদের সাথে থানার নবাগত ওসি‘র মত বিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের যোগদান উপলক্ষ্যে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর আয়োজনে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান।
ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্ব ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিনহার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসকাব সভাপতি এম এ আহমদ আজাদ, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা, বড় ভাকৈর পশ্চিম ইউপির চেয়ারম্যান সত্যজিত দাশ, সাংবাদিক রাকিল হোসেন, মতিউর রহমান মুন্না, গোলাম হোসেন, সুজাত চৌধুরী, আব্দুল মালিক, আজিজুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন, আবুল কালাম, দিলারা হোসেন, শেখ সঈফা রহমান কাকলি, কবি নিলুফা আক্তার নিলু, সৈলেন্দু গুপ্ত রানু, এম এ মুমিন, মোঃ সাইফুল, দুর্ঘা রানি, নঈম উদ্দিন, আহমদ আব্দুল কালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান বলেন, এলাকা মাদক মুক্তসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, আমরা নির্যাতিতদের পক্ষে সব সময় আছি। যারা নিম্নবৃত্ত, মধ্যবৃত্তরা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের ন্যায় বিচার ও আইনি সহায়তা দিতে আমি সব সময় প্রস্তুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com