সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে নারীর গলিত লাশ উদ্ধার ॥ ধর্ষণের পর হত্যা ধারণা পুলিশের!

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচিরের নিকট একটি ঝুপড়ি থেকে মৃতদেহটি (৩০) উদ্ধার করা হয়। লাশটিতে পচন ধরেছে। ১০/১২দিন আগে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গতকাল সোমবার সকালে হাসপাতাল চত্বরে একটি সবজি খেতে খাল থেকে সেচ দিয়ে পানি দিতে গিয়ে লোকজন মৃত দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আশীষ কুমার মৈত্র জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com