সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে টেকনিক্যাল কলেজের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মাধবপুর সদরে প্রস্তাবিত স্থানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার দাবী জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে জেলা আওয়ামীলীগ নেতা সুকোমল রায়, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কান্তি পাল, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সেলিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জীবন কৃষ্ণ বনিক, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, ড্রাগ এসোসিয়েশনের সভাপতি দীপক মোদক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল-রনি, কাউন্সিলর ও ট্রাক মালিক সমিতির সভাপতি অজিত কুমার পাল, ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন বকুল, বাবুল রায়, পরিতোষ পাল বুলু, বেবী টেক্সী সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, পৌর কাউন্সিলর মোঃ বাবুল হোসেন, দুলাল খাঁ, আব্দুল হাকিম, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান, যুবলীগ নেতা মেহেদী হাসান, জামাল উদ্দিন, আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাবু, ছাত্রদল নেতা আফজাল মিয়া, শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com