মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

সদর উপজেলা আইনশৃংখলা সভায় এমপি আবু জাহির ॥ পুলিশ জনগণের প্রচেষ্ঠায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, পুলিশ জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত প্রচেষ্ঠায় সদর উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলা আইন শৃংখলা সভায় এসব কথা বলেন। এমপি আবু জাহির সদর উপজেলার বিভিন্ন স্থানে কোন অঘটন, মদ-জুয়ার আসর বসতে না পারে সেদিকে পুলিশ প্রশাসনের কঠোর দৃষ্ঠি রাখার আহবান জানান। তিনি প্রতিটি ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে নিয়মিত সভা আহবান করার অনুরোধ জানান।
আইন শৃংখলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আনু মিয়া, মোঃ আক্তার হোসেন, সৈয়দ মইনুল হক আরিফ, এনামূল হক শেখ কামাল, তাজ উদ্দিন, মাহবুবুর রহমান হিরো, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com