মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শহরের রাজনগরে মদের কারখানার সন্ধান ॥ কাউন্সিলর মজনুর নেতৃত্বে বিপুল পরিমান মদ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮০৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেশীয় মদের কারখানা গড়ে উঠেছে। গতকাল রবিবার রাত ৮টায় রাজনগর কবরস্থান এলাকার মুচিবাড়িতে মদের কারখানার সন্ধান পাওয়া যায়। রবিবার রাতে স্থানীয় কাউন্সিলর আব্দুল মজনু লোকজন নিয়ে মুচিপাড়ায় অভিযান চালান। খবর পেয়ে সদর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ২ মণ দেশীয় মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন মদ তৈরির মূলহোতা মায়া রাণী রবি দাস, রায়দন রবি দাস, শুক্লা রাণী রবি দাস ও রাজিয়া রবি দাস পালিয়ে যায়।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছে। ফলে এলাকার উঠতি বয়সী যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এ কারণে এলাকাবাসির সহযোগিতায় কাউন্সিলের নেতৃত্বে এ তল্লাশী চালানো হয়। কাউন্সিলর মজনু জানান, নিষেধ করার পরও তারা বারবার চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। জনতার সহযোগিতায় মাদকের আস্তানায় তল্লাশী চালানো হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com