সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং থানায় নতুন ওসি মোজাম্মেল হকের যোগদান

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মোজাম্মেল হক। তিনি গতকাল শুক্রকার সকালে বানিয়াচং থানায় যোগদান করেন। সাবেক ওসি পদোন্নতি প্রাপ্ত এএসপি অমূল্য কুমার চৌধুরী সকালে থানার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে নবাগত ওসি মোঃ মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করেন। এ সময় থানার সকল অফিসারগণ উপস্থিত ছিলেন। ওসি মোজাম্মেল হক ইতিপূর্বে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গতকাল বানিয়াচং থানায় যোগদান করে বানিয়াচংয়ের আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি মোজাম্মেল হক। এ লক্ষ্যে গতকাল সন্ধ্যায় তিনি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে তার অফিস কক্ষে মত বিনিময় করেছেন। ওসি মোজাম্মেল হক বি,বাড়িয়া জেলার সদর থানার বাসিন্দা। ১৯৯২ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে ২০০৮ সালে তিনি পদোন্নতি পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশে গোয়েন্দা শাখায় যোগদান করেন। এরপর তিনি বদলী হয়ে সিলেট রেঞ্জের আসেন। ব্যতিগত জীবনে তিনি ২ পুত্র সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com