শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক গতকাল শনিবার জাকজমকপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। শহরের হিরামিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে সকালে অনুষ্টিত অভিষেক অনুষ্টানে সভাপতিত্ব করেন সমিতির নব নির্বাচিত সভাপতি ও হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহম্মদ। সমিতির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শওকত চন্দ্র দত্ত এবং শিক্ষক সৈয়দা মাহজাবিন আক্তারের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক ও নাদামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারন সম্পাদক ও হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) হাইস্কুলের প্রধান শিক্ষক হারুন মিয়া, সাবেক সভাপতি ও জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সমিতির নির্বাচন কমিশনার ও দীঘলবাক হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নিজামুল হক প্রমুখ। পরে অনুষ্টানের অতিথিবৃন্দকে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com