বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ভ্যালেনটাইনস ডে’র নামে অশ্লীলতা বন্ধের আহবান

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুলতান মাহমদপুর জামে মসজিদে জুমার খুৎবায় হাফেজ বশির আহমেদ বলেছেন, ১৪ ফেব্র“য়ারী বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেনটাইনস ডে’র নামে যে অশ্লীলতা হয় তা অনৈসলামিক, নিন্দনীয়, পরিহারযোগ্য। এটা পাশ্চাত্য কালচার, কোনো মুসলমানের কালচার হতে পারে না। তিনি সকল মুসল্লীকে ওই দিন তাদের ঘরের ছেলে মেয়েদের কঠোরভাবে নিয়ন্ত্রনের এবং বিশ্ব ভালবাসা দিবসের নামে যাতে কোনো ছেলে মেয়ে স্কুল কলেজ রেস্তোরায় বেহায়াপনায় লিপ্ত হতে না পারে সে জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। হাফেজ বশির আহমেদ বলেন, পৃথিবীর সকল কিছু মানুষের সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে আর মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। মুসলমানরা যখন আল্লাহর এ সত্য বিধান ভুলে যায় তখনই বিভিন্ন গজব নাজিল হয়। পাশ্চাত্যের কোনো দেশে ইহুদি বেদুইন নাস্তিকের উপর হামলা হলে সারা বিশ্ব মিডিয়া মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে। আর বছরের পর বছর কাশ্মির, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, মিয়ানমার, ইরাক, ইরান, লেবাননের মুসলমানদেরকে হত্যা করা হলেও বিশ্ব মিডিয়া থাকে নিরব। কোনো হত্যাকান্ডকে প্রকৃত মুসলমানরা সমর্থন করতে পারে না। এটা এক ধরনের মিডিয়া সন্ত্রাস যে, তারা এক পেশেভাবে শুধু মুসলমানদের বিরুদ্ধেই লিখতে পছন্দ করে। হাফেজ বশির আহমেদ বলেন, কোরআন হাদিসের কথা বললে বলা হয় মৌলবাদ। একই সাথে পবিত্র কোরআন হাদিসের ভুল অন্বেষনকারী নাস্তিক মুরতাদদের বলা হয় আধুনিক। এ ধরনের অপপ্রচার থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি। পরে দেশ ও জাতীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com