বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে আইডিয়া জীবিকা প্রকল্পের সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আইডিয়া জীবিকা প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। গত মঙ্গলবার সকাল ১০টায় প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ। কর্মশালা পরিচালনা করেন আইডিয়া জীবিকা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ। কর্মশালায় মূল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সামছুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুজন ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলু মিয়া, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাফু আলম, মোস্তফাপুর ভিডিও সভাপতি মোঃ কনর উদ্দিন, পিরিজপুর ভিডিও সভাপতি মোঃ বয়েত উল্লা। এছাড়া অন্যান্য ভিডিওর নেতৃবৃন্দ এবং বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন শেভরন বাংলাদেশের বিবিয়ানা গ্যাস ফিল্ডের টীম লিডার মোঃ ইমাম হাসান, প্রকল্পের ব্র্যাক প্রতিনিধি লাইভলীহুড এবং ভ্যালুচেইন কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাত হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com