বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কনের বাড়িতে বরযাত্রীদের উপর হামলা ও সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কনের বাড়িতে বরযাত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০জন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া পালপাড়া গ্রামের জহুর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ চরনূর আহম্মদ গ্রামের মর্তুজ আলীর ছেলে চাওয়াল পীর মাজারের খাদেম শাকিল মিয়ার সাথে দ্বিমুড়া পালপাড়া গ্রামের জহুর আলীর কন্যার বিয়ের দিন ধার্য্য ছিল গতকাল বৃহস্পতিবার। বরপক্ষ বেলা তিনটার দিকে গাড়ী বহর নিয়ে কনের বাড়িতে আসে। বর পক্ষের লোকজন কনেকে দেখে কালো বলে মন্তব্য করে। এনিয়ে কনে পক্ষ ও বরপক্ষের লোকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কনে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে বরপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্যান্ডেলসহ কয়েকটি চেয়ার টেবিল ভাঙ্গচুর হয়। এ সংঘর্ষ ও হামলার ঘটনায় ১০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর বরপক্ষের বহনকারী গাড়ীও কনের পক্ষের লোকজন আটকে রাখে। পরে বর পক্ষের লোকজন খাওয়া দাওয়া না করেই পায়ে হেটে চলে যায়। পরে বর সিএনজি অটোরিক্সাতে করে কনেকে নিয়ে নিজ বাড়িতে যান।
সন্ধ্যায় স্থানীয় লোকজন বিষয়টি সমাধা করে দিলে বরপক্ষের গাড়ী বহর ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com