বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে চোরাই মোটর সাইকেল ও গাঁজাসহ ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গত দুদিনে র‌্যাব অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ৮ফেব্র“য়ারি ১২টার দিকে ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানাধীন ন্যাশনাল টি কোম্পানী এর বেলাবিল চন্ডীছড়া চা বাগানের কাঁচা রাস্তায় উপর থেকে ২০ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেলসহ ঘনসামপুর গ্রামের কালা মিয়ার ছেলে মাসুদ লস্কর (৪৩), কালিশিরি গ্রামের মৃত মঈনুল্লার ছেলে কামাল মিয়া (৪৫), ও মৃত সোনাই মিয়ার ছেলে ফজল মিয়া (৩৫)কে আটক করে। আটকৃতদের ও জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ৭ ফেব্র“য়ারি বিকেল ৪টার দিকে ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চুনারুঘাট থানাধীন শ্রীবাড়ী চা বাগানের রামবস্তি মোড় পশ্চিমে টিলাগাঁওমূখী পাকা ছোট ব্রিজের উপর হইতে ১টি চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে উপস্থিত লোকজন র‌্যাবকে জানায় মোটরসাইকেলটি রেখে পালিয়ে যাওয়া ব্যক্তি টিলাগাও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২৭), গাভীগাও গ্রামের কবির মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৫) ও মধ্যরানীগাও গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে সফিক মিয়া (২৮)। এরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত এবং লোকমান মিয়া ভারত থেকে অবৈধ পথে মোটরসাইকেল এনে হেলাল উদ্দিন (২৭) ও সফিক মিয়া (২৮) এর মাধ্যমে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে থাকে।
জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com