বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কুর্শি গ্রামে আ.লীগের নেতার বাড়ীতে ডাকতদলের হানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ডাকাতদের সাথে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পরে লোকজন এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে কুর্শি গ্রামের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের বাড়ীতে হামলার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তালুকদার আবুল কালাম আজাদের বাড়ীতে ১০/১২ জনের একদল মুখোশধারি ডাকাত হানা দেয়। ডাকাতরা ওই বাড়ীর ২য় তলার ছাদের উপর দিয়ে সিড়ির রোমের দরজা ভেঙ্গে মেইন ঘরে প্রবেশ করার সময় বাড়ীর লোকজন টের পেয়ে লাটিসোটা নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় ডাকাতদের সাথে হামলা পাল্টা হামলা শুরু হয়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা হাওর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা বাড়ীর গৃহকর্তা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার আল-আমীন খান, কুর্শি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মিজানুর রহমান শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com