বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর সফল অস্ত্রোপ্রচার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ইতোমধ্যেই তিনি হাসপাতাল থেকে নিউইয়র্ক হাইটস্থ ভাড়া বাসায় ফিরেছেন। তার ছেলে মিশু জানান, সফল অপেন হার্ট সার্জারির পর তারা বেশ উদ্বেগের মধ্যে ছিলেন। অপারেশনের পরও ফুসফুসে বাতাস ঢুকে যায়। এ কারণে পূন:রায় ওটিতে নিয়ে বুকের ভেতর জমে থাকা বাতাস বের করা হয়। ফলে তার উপর দিয়ে বয়ে যায় বাড়তি দখল। বাসায় ফেরার পর দু’দিন কোন দর্শনার্থীকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। পিতার সম্পূর্ণ আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন মিশু। এর আগে নিউইয়র্ক প্রেসবাই টেরিং হাসপাতালে বরেণ্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর ওপেন সার্জারি সফল হয়।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি হঠাৎ তিনি অসুস্থবোধ করলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। দেশে ভুল চিকিৎসার শিকার মতিউর রহমান চৌধুরীকে সুচিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সযোগে ব্যাংককে নেয়া হয়। পরে দেশে ফিরে লন্ডন হয়ে তিনি চিকিৎসা নিতে নিউইয়র্কে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com