বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সরকারী টাকা আত্মসাতের অভিযোগে বন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কোষাগারে জমা না দিয়ে নিজেই বিপুল অর্থ আত্মসাতের দায়ে মুখলেছুর রহমান নামে বন বিভাগের এক সাবেক রেঞ্জ কর্মকর্তাকে আটক করেছে হবিগঞ্জ দুদক। দুদক কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমানের নির্দেশে সরকারী টাকা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ ফখরুল ইসলাম মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ দুদক কার্যালয় থেকে মুখলেছুরকে আটক করেন। গ্রেফতারকৃত মুখলেছুর রহমান জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন রায়েরপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র। হবিগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম জানান, আটকের পরপরই এই বনকর্মকর্তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, থানা কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ আদালতে হাজির করার পর মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে প্রেরন করা হবে।
তদন্তকারী কর্মকর্তা ওই রেঞ্জ কর্মকর্তাকে আটকের বিষয়ে বিগত ২০১৬ সালের ১৮ এপ্রিল দায়েরকৃত মামলার বিবরন দিয়ে জানান, মৌলভীবাজার জেলাধীন জুরীতে রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাবস্থায় মুখলেছুর রহমান বনবিভাগের বিভিন্ন খাতের আয় থেকে প্রাপ্ত টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে ৭ লাখ ৩০ হাজার ৪’শ ৪২ টাকা নিজেই আত্মসাত করেন। এর পর তার বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ ২নং আইনের ৫ (২) ধারার অপরাধ করার অভিযোগে ওই মামলা করে দুদক। মামলা নং-৪০৯। মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ওই টাকা আত্মসাতের দায়ে মুখলেছুর রহমান জড়িত থাকার প্রমান মেলায় তাকে আটক করা হলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত চলবে। দুর্নীতি প্রতিরোধে যেমন রয়েছে শক্ত অবস্থানে, তেমনি দুর্নীতির সাথে কেউ জড়িত হলে দুদক তাকে ছাড় দেবে না। দুদক এ ব্যাপারে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছে।
এদিকে ওই কর্মকর্তা হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল কোর্টে বন মামলা পরিচালনার দায়িত্বে রয়েছেন বলে জানান তার সহকর্মীরা। তার আটকের খবর পেয়ে জুডিসিয়াল কোর্টের বন কর্মচারীরা থানায় জড়ো হন। চলতি মাসের বেতন ওই কর্মকর্তার কাছে থাকায় কর্মচারিরা তাদের বেতনের টাকাও দাবি করেন। এ সময় ওই বন কর্মকর্তা কোন সুদত্তর না দিয়ে চুপ থাকেন।
এ ব্যাপারে আটক বন কর্মকর্তা জানান, তার চাকুরীর ১৯ দিন বাকী আছে। এরপর তিনি পেনশনে চলে যাবেন। তিনি টাকা আত্মসাত করেননি। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com