বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বর্তমান সরকার নারী উন্নয়নে কাজ করছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার নারী উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, নারীদের উন্নয়নে তাদের আত্মকর্মসংস্থান তৈরিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার। শনিবার দুপুরে লাখাইয়ের বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি বাজারে “হবিগঞ্জ জেলায় সুবিধা বঞ্চিত নারীর জীবন ক্ষদতা উন্নয়নের জন্য সচেতনতা শীর্ষক” কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, কেবল দুই ঈদে এক হাজার টাকা করে দিলে লাভ হবে না। আমরা নারীদের কল্যাণে এমন কাজ করে যাব যাতে সারাজীবন ভাল থাকতে পারেন।
তিনি বলেন, নারী ও পুরুষকে সমানভাবে কাজ করতে হবে। যে দেশ মায়ের জাতিকে সম্মান দিতে পারে না সে দেশের কোন দিনও উন্নতি হয় না। আওয়ামী লীগ সরকার মায়ের জাতিকে সম্মান দেয়। এ জন্য আগামী নির্বাচনে জনগণকে সঠিক জায়গায় ভোট দেয়ারও আহবান জানান তিনি।
কর্মসূচির সভাপতি মার্জীয়া নাজনীনের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তার হোসেন বেনুসহ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উক্ত কর্মসূচির আওতায় শতাধিক নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষেণর সম্মানী হিসাবেই তাদেরকে ভাতা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com