মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সাতাইহাল দক্ষিণ কুর্শা এলাকা মৃতদেহটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উল্লেখিত স্থানে একটি মৃতদেহ পড়ে আছে, খবর পেয়ে শেরপুর হাইওয়ে ও গোপলার বাজার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকৃত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা রাস্তা পারাপারের সময় কোন একটি গাড়ীচাপায় তার মৃত্যু হতে পারে। মৃতদেহটি বিকৃত হওয়ায় তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতের পড়নে কালো রংয়ের জ্যাকেট, সাদা শার্ট এবং নীল রংয়ের গেঞ্জি পরিহিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com