বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদনা-লুকড়া সড়কে ২ কোটি টাকা ব্যয়ে ব্রীজের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে। শনিবার দুপুরে মাদনা-লুকড়া সড়কের বাগারখাল নামক স্থানে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুন খারাপ ছিল। কিন্তু আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানানোর পর থেকে বিশেষ করে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাসহ স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এমপি আবু জাহির সকলের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক মামুন, পল্লী বিদ্যুতের পরিচালক মতিন মিয়া মাস্টার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপসহ স্থানীয় মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com