বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রাণ কোম্পানীতে সিলিন্ডার বিস্ফোরণে ১০ শ্রমিক আহত

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর প্রাণ কোম্পানীতে কাপড়ে ব্যবহৃত হাইড্রোজেন পারক¯্রাইড ক্যামিকেলের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ১০ শ্রমিক আহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা প্রাণ কোম্পানীর ভেতর মেশিনে কাপড় ধোয়ারসহ রংয়ের কাজ করছিল। হঠাৎ কেমিক্যালের সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং এতে আগুন ধরে যায়। কোম্পানীর অন্য শ্রমিকরা আগুন নেভালেও ১০ শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলাম (২০), আতিক মিয়া (২৫), তারেক মিয়া (২০), শিমুল (২০), জসিম উদ্দিন (২০) ও রিমু আহমেদ (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ডাক্তার রাজিব রায় জানান, ক্যামিকেল নির্ণয় করার অক্সিজেন হাসপাতালে নেই। রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com