বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই শুরু ॥ নতুন আবেদনকারী ৫শ’

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকতার সভাকক্ষে কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) কাজী কবির উদ্দিনের নেতৃত্বে এ যাচাই বাচাই কার্যক্রম শুরু হয়। মুক্তিযোদ্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, মাধবপুরে তালিকাভুক্ত ভাতা ভোগী মুক্তিযোদ্ধা ৪০৭ জন। যারা মুক্তিযোদ্ধা হতে ইচ্ছুুক অনলাইনে এমন আবেদন করেছেন আরো প্রায় ৫শ’ জন।
এছাড়া ভাতাভোগী মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারাও যাচাই বাচাই তালিকায় থাকছেন। যাচাই বাচাইকালে শত শত মুক্তিযোদ্ধা কাগজপত্র নিয়ে উপজেলা চত্বরে ভিড় জমান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যাচাই বাচাই কমিটির সদস্য নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন যাচাই বাচাইকালে যাদের কাগজপত্র ঠিক পাওয়া যাবে তাদের গেজেটভুক্ত করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com