বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে শিক্ষার্থী দুই বোনের উপর হামলা ॥ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শিক্ষার্থী দুই বোনের উপর হামলার ঘটনায় হামলাকারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। আটক হামলাকারীর নাম আটককৃত যুবক মলয় চন্দ (৩৫)। তিনি শাহজাহানপুর গ্রামের মানিক চন্দের ছেলে। গতকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার শাহজাহানপুর গ্রামের আইনজীবি সহকারী দুলাল দেব রায়ের মেয়ে জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পিয়ালি দেবকে মারধর করে মলয় চন্দ। এ সময় তার স্কুলছাত্রীর বড় বোন গোয়ালাবাজার আদর্শ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী স্মীতা দেব রায় ছোট বোনকে রক্ষা করতে গেলে মলয় ও তার ভাই স্মীতার উপরও হামলা করে । এতে দুই ছাত্রী আহত হয়। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় দুলাল দেব রায় বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মলয় চন্দ কে শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com