শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এসএসপি পদে পদোন্নতি পাওয়ায় ॥ বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরীকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এএসপি পদে পদোন্নতি পাওয়ায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতে বানিয়াচং থানা পুলিশ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর এ আলম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, খেলাফত মজলিশ এর কেন্দ্রীয় কমিটির নায়েব এ আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, জনাব আলী সরকারী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ সাফিউজ্জামান খান, সুফিয়া মতিন মহিলা কলেজ এর অধ্যক্ষ ছালামত আলী খান, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, জনাব আলী কলেজ এর সাবেক প্রভাষক খায়রুল বাশার সোহেল, প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল হালিম সোহেল, থানার অফিসারদের পক্ষে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন, এসআই মোস্তাক আহমেদ, প্রদীপ কুমার দাশ, জমিলা খাতুন, কম্পিউটার অপারেটর বদরুল প্রমুখ। সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত এএসপি অমূল্য কুমার চৌধুরী তাঁর বক্তব্যে বানিয়াচংবাসীর ভালবাসার বহিপ্রকাশ করে বলেন, আমি আজীবন আপনাদের এ ভালবাসার কথা মনে রাখবো। বিদায়লগ্নে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন সত্যিই আমি অভিভূত। পরে বানিয়াচং ও হবিগঞ্জের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com