বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভাগ্য বিড়ম্বনায় ৫ মাস বয়সী অসুস্থ সুমাইয়া ॥ মা পালিয়েছে পরকীয়া প্রেমিকের সাথে ॥ মাদকাসক্ত পিতা লাপাত্তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সন্তানের জন্য একজন মা তার জীবনকে বিলিয়ে দিতেও কুণ্টাবোধ করেন না। সন্তান যদি খারাপও হয়ে যায় তারপরও একজন মা তাকে দুরে টেলে দিতে চায়না। সব মা-ই চায় তার সন্তান যেন থাকে দুধে-ভাতে। কিন্তু বাহুবলের এক মা তার ৫ মাসের শিশু সন্তানকে পেছনে ফেলে পুরনো প্রেমিকের সাথে উদাও হয়ে গেছেন। শিশুটির বাবাও মদ্যপ। সন্তানের খোজখবর নেননা। এই শিশুটিকে দেখভাল করার যখন কেউ নেই তখন তার দায়িত্ব নিলেন বাহুবল থানার ওসি মনিরুজ্জামান।
শিশুটির মায়ের নাম আছিয়া খাতুন। তিনি হাসনাবাদ গ্রামের শ্যামল সৈকতের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ মাসের অসুস্থ সন্তান সুমাইকে মাতৃগৃহে ফেলে গতকাল বুধবার পুরোনো প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় মা আছিয়া খাতুন। মদ্যপ বাবাও অসুস্থ সন্তানের খোঁজ খবর রাখেনি। শিশু সুমাইয়ার নানী গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে বাচাঁতে ও আইনী প্রক্রিয়া নিতে বাহুবল মডেল থানার ওসি’র কাছে হাজির হন। নানীর কাছ থেকে বর্ণনা শুনে সুমাইয়ার দায়িত্ব নেন ওসি মনিরুজ্জামান। তিনি শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। বর্তমানে সেখানে সি চিকিৎসাধীন। ওসি মনিরুজ্জামান দায়িত্ব নিয়েছেন সবকিছুর। ওসির এ মহানুভবতা দেখে অবাক হয়েছেন সবাই।
এ ব্যাপারে ওসি মনিরুজ্জামান অত্যন্ত আক্ষেপ করে গণযোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন-
হায়রে মা….*
পাঁচ মাস বয়সী অসুস্থ সুমাইয়া আক্তারকে আজ ০১/০২/২০১৭ তারিখ ফজরের নামাজের সময় তার মা আছিয়া খাতুন মাতগৃহে ফেলে অজানার উদ্দেশ্যে পলায়ন করেছে। সুমাইয়ার নানী বেলা সোয়া বারোটার সময় আমার কক্ষে এসে হাজির। অসুস্থ বাচ্চাটিকে দেখে তাৎক্ষনিক বাহুবল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলাম। থানা স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় মনির সকলের আন্তরিকতায় শিশুটির চিকিৎসা চলছে।
শিশুটি গত চারদিন যাবৎ ডায়রিয়ায় ভুগছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিয়েছিল। মাথায় গর্তের মতো দেখা যাচ্ছে। চোখ স্থির হয়ে আছে। মেয়েটির বাবা শ্যামল সৈকতকে ফোন দিলাম। সে মাদকাসক্ত। সুমাইয়া কে তা সে জানে না। এমন উত্তর পেয়ে হতবাক হয়ে পড়লাম। সবাই অসুস্থ সুমাইয়ার জন্য দোয়া করবেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। আমীন।।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com