বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ-কলিমনগর সড়ক দুর্ঘটনায় আহত মহিলার মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-কলিমনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত মহিলা ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ থেকে চুনারুঘাট বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন রাসেল মিয়া। এ সময় শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি উল্টে পাশের খালে পড়ে গেলে
গনেশপুর গ্রামের মৃত হাজি আকবর আলীর পুত্র রাসেল মিয়া (৩০), তার স্ত্রী লাভলী আক্তার (২৮) ও পুত্র মারুফ (৮) আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় লাভলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করলেও চালক সুদিয়াখলা গ্রামের চাঁন মিয়া পালিয়ে যায়। পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয় এক মহিলা মেম্বার তা ছাড়িয়ে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com