বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী ফরাজ তিন সহযোগিসহ আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের মাদক ব্যবসায়ী ফরাজকে তার ৩ সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ। ফরাজ দেবপাড়া ইউনিয়নের জলালসাপ গ্রামের মৃত নূর মিয়ার পুত্র। অপর গ্রেফতারকৃতরা হচ্ছে-মৃত শরিফ উল্লাহর পুত্র ওয়াজীব উল্লাহ (৪৫), মৃত সমির উল্লার পুত্র হায়দর মিয়া (৫২) ও দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সিএনজি চালক কামরুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমান, এ এস আই সোহাগ ও এ এস আই সালাউদ্দীনের নেতৃত্বে যৌথ নেতৃত্বে একদল পুলিশ গজনাইপুর ইউনিয়নের শতক বাজারের উত্তরের রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে একটি সিএনজিসহ (হবিগঞ্জ-থ-১১-১৬৯১) আটক করে। এসময় সিএনজি তল্লশি করে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চোলাই মদ, গাজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছিল ফরাজ। এলাকায় সে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী হিসেবে চিহ্নিত। সেসহ গ্রেফতারকৃত তার সহযোগিরা গোপলার বাজার এলাকার যুব সমাজকে মাদকের দিকে আকৃষ্ট করছে।
এদিকে তাদের গ্রেফতারের পর নবীগঞ্জ হাসপাতালে নিয়ে ওয়াশ করা হয়েছে। এতে মদপানের আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com