বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের নয়মৌজার কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৭৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নয়মৌজা কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় কৈলাশগঞ্জ বাজারে এ অনুষ্টানে সভাপতিত্ব করেন নয়মৌজা কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আবুল কাশেম চৌধুরী। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, প্রস্তাবিত নয়মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান। কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম কাপ্তান ও মোঃ ফখরুজ্জামান এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কারী আঃ ছালাম, যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ, যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের বর্তমান সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম, যুক্তরাষ্ট্রস্থ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সভাপতি আব্দুল হক চৌধুরী, যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের কোষাধ্যক্ষ আতাউর রহমান চৌধুরী সুহেল, যুক্তরাজ্য প্রবাসী ফখরুদ্দীন চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ শাহাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মোঃ এমরান মিয়া, মোঃ শিবলু, মোঃ আরজু মিয়া চৌধুরী, শেখ সুহেল আহমদ, শেখ হারুনুর রশিদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কুর্শি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এডঃ শামসুজ্জামান, শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হান্নান, চুনু মিয়া, আলহাজ্ব কারী ময়না মিয়া, হাজী মিরাশ উদ্দিন, হাজী আব্দুল হাই, মোঃ আজাদ মিয়া, কামরান আহমদ চৌধুরী, মোঃ তছকির মিয়া, শেখ আবুল মহশিন, দিলাওর হোসেন চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, ডাঃ আব্দুল অদুদ, ডাঃ বাহার আলী, বশির আহমদ চৌধুরী, নিজাম উদ্দিন, আব্দুল বারী চৌধুরী, হাজী ইদ্রিছ মিয়া, মোঃ আবু ইউসুফ বাচ্চু, মোঃ আব্দুল লতিফ প্রমুখ। সভায় বক্তাগন বলেন, শিক্ষার মানোন্নয়নে তথা জাতির ভবিষ্যত বিনির্মানে শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টার কোন বিকল্প নেই। অনুষ্টানে নয়মৌজায় কলেজ প্রতিষ্টার ক্ষেত্রে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সংবর্ধনার জবাবে তাদের সর্বাত্মক সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com