বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে গৃহবধুর লাশ উদ্ধার ॥ স্বামী আটক

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার উত্তর ডুবাঐ গ্রামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে স্বামীর বাড়ি থেকে পুলিশ মৃত লাভলীর লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আব্দুন নূরকে আটক করেছে পুলিশ। নিহত লাভলী আক্তার উপজেলার মন্ডলকাপন গ্রামরে আব্দুল হামিদের কন্যা।
পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামী আব্দুন নূরের ঘরের বিছানায় শায়িত লাভলীর নিথর দেহ দেখতে পান। এ সময় নিহতের গলায় ওড়না বাঁধা ছিল বলে তিনি জানান।
আব্দুন নূর ও তার পরিবারের লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে লাভলী আক্তার ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আব্দুন নূর অন্য রুমের উপর দিয়ে ঘরে ঢুকে দরজা খোলে দিলে তার শ্বাশুরী ঘরে ঢুকে লাভলীকে ফাঁস থেকে নামিয়ে বিছানায় রাখেন। লাশ নামানোর আগেই লাভলী আক্তার মারা গেছে বলে তাদের দাবি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com