বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জামিনে মুক্তি পাওয়ায় নুরুল ইসলামকে আনোয়ারপুর যুব উন্নয়ন কমিটির সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্রেফতারকৃত পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের নুরুল ইসলাম জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল রবিবার আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন। গত ২৪ জানুয়ারী দিবাগত রাতে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গতকাল কারাগার থেকে মুক্তি লাভের পর আনোয়ারপুর যুব উন্নয়ন কমিটির পক্ষ থেকে নুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
যুব উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ মিয়ার পরিচালনায় সংবর্ধনা সভায় জয়নাল আবেদীন, কাওছার আলী, আবু তালিব, আলী আমজাদ, রুহুল আমীনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম এলাকার গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এতে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে তার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষে সংবাদ পত্রে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে। বক্তারা ওই কুচক্রী মহলটির প্রতি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ষড়যন্ত্রমুলক ভাবে পরিবেশিত সংবাদের তীব্র নিন্দা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com