বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দুঃস্থ ও অসহায়দের মাঝে হবিগঞ্জ রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুঃস্থ, অসহায় ও গরীবদের মধ্যে হবিগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিার সকাল ১১টায় রেড ক্রিসেন্ট কার্যালয়ে গরীব ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্টের যুব প্রধান পংকজ কান্তি দাস পল্লবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মীর গোলাম মোস্তফা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, মিজানুর রহমান শামীম, শফিকুজ্জামান হিরাজ, রাসেল চৌধুরী, জলসুখা ইউপি চেয়ারম্যান মোঃ খেলু মিয়া, শ্রমিক নেতা জয়নাল আবেদিন রাসেল, জেলা যুবলীগ নেতা আব্দুল হাকিম, আলম মিয়া, মহিন চৌধুরী, শাহরিয়ার সুমন, মোঃ শাহিন মিয়া, জসিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্টের আলমগীর দেওয়ান, আশিষ কুমার সানী, নবীন দেওয়ান, জাকারিয়া রুবেল, সুজন কুড়ী, জয় দাস, জেরিন, ইমা বেগম, লিজা বেগম, নিউটন দাস, সৈকত দাস, বসু শীল প্রমূখ। সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন রেডক্রিসেন্ট আর্থ মানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সভাশেষে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে রেড ক্রেসিন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com