বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে কাজীর উপর হামলার ঘটনায় স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার বাতাকান্দি গ্রামে কাজী মোঃ দেলোয়ার হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছে জেলা কাজী সমিতি। গতকাল রবিবার দুপুরে জেলা কাজী সমিতির সভাপতি আব্দুল জলিলের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কাজী মাওঃ এম এ খালেক, আব্দুল লতিফ, আব্দুল মন্নান, মহি উদ্দিন, কাজী নজমুল হোসেন, এম এ করিম, জসিম উদ্দিন চৌধুরী ও এম এ জলিল প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক কাজীরা প্রাপ্ত বয়স্ক যুবক ও যুবতীদের বিয়ে রেজিস্ট্রি করে আসছেন। বাল্য বিয়ে রেজিস্ট্রিতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় তারা বাল্য বিয়ে রেজিস্ট্রি করেন না। গত ২৩ জানুয়ারি বাতাকান্দি গ্রামের বাদশা মিয়া দলবল নিয়ে তার বোনের বিয়ে রেজিস্ট্রি করাতে কাজী মাওঃ দেলোয়ার হোসেনের কার্যালয়ে আসে। এ সময় কাজী কনের বিয়ের বয়স হয়নি জানিয়ে এর কাবিন রেজিস্ট্রি করেননি। এতে ক্ষিপ্ত হয়ে বাদশা মিয়া ও তার দলবল কাজী দেলোয়ার হোসেনের উপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন এবং তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কাজী দেলোয়ার হোসেনের পিতা মামলা দায়ের করলেও কোন আসামী গ্রেফতার হয়নি। তাই অনতি বিলম্বে আসামী গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে জেলা কাজী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com