বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্রিটিশ ল স্টুডেন্টস এ্যালায়েন্সের কেন্দ্রিয় সভাপতি হবিগঞ্জের এম এ মোহিত

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ব্রিটিশ ল স্টুডেন্টস এ্যালায়েন্স এর কেন্দ্রিয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল অনার্স কলেজের প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান এম এ মোহিত। এ কমিটিতে খন্দকার রাকিব সাধারণ সম্পাদক এবং রাকিবুল হাসান হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। গত ২৮ জানুয়ারী বিকেল ৩টার দিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত কনভেনশন এবং সেমিনারে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে ২০১৭-২০১৮ সনের জন্য এ কমিটি ঘোষনা দেয়া হয়েছে। শেখ সোহেল মিয়ার সভাপতিত্বে এবং রফিকুল হায়দার মাহিনের পরিচালনায় কনভেনশন এবং সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়ছার কামাল ও নির্বাহী কমিটির সদস্য রাগিব রউফ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com