বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ ॥ পরিবারে উৎকন্ঠা

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের মুহিত রঞ্জন পুরকায়স্থের ছেলে স্থানীয় সাকুয়া বাজারের মুদি ব্যবসায়ী মৃদুল পুরকায়স্থ গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার এ নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজনের মধ্যে হতাশা ও অজানা আতংক দেখা দিয়েছে। এ ব্যাপারে তার কাকা নিশিকান্ত পুরকায়স্থ নবীগঞ্জ থানায় ২৬ জানুয়ারী একটি নিখোজঁ ডায়েরী নং ১৪১৩ দায়ের করেছেন।
সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃদুল পুরকায়স্থ (২০) দীর্ঘদিন ধরে তার কাকা’র সাথে স্থানীয় সাকুয়া বাজারে “মৃদুল ভেরাইটিজ ষ্টোর” নামে মুদি মালের ব্যবসা করে আসছে। তার কাকা নিশিকান্ত পুরকায়স্থ রাতে বাড়ি গেলেও দোকানে ঘুমাতেন মৃদুল পুরকায়স্থ। গত ২৪ জানুয়ারী রাতে দোকান বন্ধ করে নিশিকান্ত বাড়ি যাওয়ার সময় মৃদুলকে দোকানে রেখে যান। পরদিন ২৫ জানুয়ারী সকালে দোকানে এসে ঘর তালাবদ্ধ এবং দোকানের চাবি রাস্তায় পরে থাকতে দেখেন নিশিকান্ত। দোকান খোলে ভিতরে মৃদুলকে না পেয়ে হতাশ হন। এ সময় মৃদুলের ব্যবহৃত মোবাইল ফোন সীম বিহীন অবস্থায় পান। দোকানের মালপত্র, ক্যাশের টাকা-পয়সা সব কিছুই ঠিকঠাক রয়েছে। কিন্তু নাই শুধু মৃদুল। পরে আত্বীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজি করে না পেয়ে অবশেষে নবীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও নিখোজ মৃদুলের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজনের মনে অজানা এক আতংক বিরাজ করছে। নেমে এসেছে চরম হতাশা ও উৎকন্ঠা। সন্তান নিখোঁেজর ঘটনায় কান্না থামছেনা মৃদুলের মা ও বাবা’সহ পরিবারের লোকজনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com