বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্য যুবলীগ নেতা তজমুল সর্দারের সংবর্ধনা সভায় ডাঃ মুশফিক চৌধুরী ॥ খন্দকার মোস্তাকের অনুসারীদের কাছ থেকে সর্তক থাকতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। স্বাধীনতার পর নবীগঞ্জ-বাহুবল আসনে কতটুকু উন্নয়ন হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেক যড়যন্ত্র হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমার সাথে বেঈমানী করা হয়েছে। খন্দকার মোস্তাকের অনুসারীদের হাত থেকে সর্তক থেকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য কেন্দ্রীয় যুবলীগের সদস্য তজমুল আলী সর্দার এর স্বদেশ গমন উপলক্ষে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে তাকে দেয়া সংবর্ধনা ও বরণ উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের যুক্তরাজ্য যুবলীগ নেতা তজমুল সরদার স্বপরিবারে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় লন্ডন থেকে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ১০টা থেকে কয়েক শতাধিক নেতা কর্মী মটর সাইকেল নিয়ে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটায় প্রবাসী নেতা তজমুল সর্দার আইশকান্দি এসে পৌছলে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জুনেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, আওয়ামীলীগ নেতা রাকিল হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল, ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, স্বেচ্ছাসেবক লীগের সাধরণ সম্পাদক উজ্জল সর্দার তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলামীন, ইয়াওর, হাফিজ খাঁন, সালু মিয়া, সালমান আহমেদ, সাজু, জাকির, কামাল, আলী হোসেন, জাহান আহমেদ প্রমূখ। পরে মোটর সাইকেল শুভাযাত্রার মাধ্যমে তজমুল সর্দারকে তার গ্রামের বাড়ি ইনাতাবাদে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com