বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পুলিশের উপর হামলা করে দ্রুত বিচার মামলার আসামী ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পুলিশের উপর হামলা চালিয়ে দ্রুতবিচার মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে ওই আসামীর স্বজনরা। হামলায় ৬পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মাধবপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া দ্রুতবিচার মামলার আসামী হলেন, গাজীপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে শিপন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিপনেসর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা রয়েছে। মামলা নং-জিআর-০৮ জিআর ১৪২/৬। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। তাকে গ্রেফতার করতে সোমবার রাত সোয়া ৯টার দিকে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শিপনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার আত্মীয় স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে গ্রেফতারকৃত শিপনকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনষ্টেবল ভজন দাস, কনষ্টেবল মনির হোসেন আহত হন। তাদেরকে রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিপন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছে।
এ ব্যাপারে মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান, এ ঘটনায় এসআই কামরুল ইসলাম বাদী হয়ে পুলিশের উপর হামলা, কাজে বাধাসহ কয়েকটি অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র মঙ্গলবার সকালে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় আসামি কামাল মিয়াকে (৩৭) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com