বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধান শিক্ষককে লাঞ্ছিতর ঘটনায় পইল উচ্চ বিদ্যালয়ে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সামছুল হক লাঞ্ছিত ঘটনার প্রতিবাদ হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা করেছে ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীরা। গতকাল সকার ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী আম্বর আলী, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, অভিভাবক শাহ আলম, এডঃ মোস্তফা মিয়া, ঠিকাদার তাজুল ইসলাম, ছাবু মিয়া, সাবেক মেম্বার সিরাজ মিয়া, মানিক মিয়া, কুতুব উদ্দিন, আব্দুস সালাম, সুরুক মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য জ্ঞান সিন্ধু মল্লিক, আব্দুল জলিল মিন্টু, মেম্বার বাবর আলী, আব্দুল কাইয়ূম, রফিক মিয়া প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক ও শিক্ষার্থীর সকল কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান। তিনি দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে হবিগঞ্জের ৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর উপস্থিতিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com