বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের শায়েস্তানগরে মাছের গায়ে আল্লাহু ॥ তোলপাড়

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৭৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় বাজার থেকে কিনে আনা বোয়াল মাছের গায়ে আল্লাহু সাদৃশ্য লেখা পাওয়া গেছে। মাছটি বাজার থেকে কিনে আনার পর এর গায়ে আল্লাহু সাদৃশ্য লেখা দেখতে পাওয়ায় শত শত উৎসুক জনতা ভিড় করেন এটি দেখতে। মঙ্গলবার সকাল ১০দিকে শায়েস্তানগর বাজারের বিলাল মিয়া নামের এক মাছ বিক্রেতার কাছ থেকে ৬৫০ টাকা দিয়ে বোয়াল মাছটি কিনা হয়েছিল। মাছটি কিনেন শায়েস্তানগর এলাকার বাসিন্দা জালালাবাদ গ্যাস কোম্পানীর সুপার ভাইজার নজরুল ইসলাম চাঁন মিয়ার ছোট ভাই তাজুল ইসলাম। মাছটি কেনার পর সংরক্ষণ করে রাখতে যান তাজুল ইসলামের স্ত্রীসহ বাসার অন্যানরা। এ সময় হঠাৎ করেই ফ্রিজের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। এতে অবাক হন ওই বাসার সকলে। বোয়াল মাছটি ফ্রিজ থেকে খুলে এর গায়ে আরবী হরফ (অক্ষর) লেখা দেখতে পান তারা। এর পর তারা মাছটিকে আলাদা করে রাখেন। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়। অস্পষ্ট অক্ষরগুলোতে আল্লাহু লেখা বলে মন্তব্য করেন অনেকেই। পরে মাছটি রান্না না করে কলাপাতা দিয়ে মাছুলিয়া খোয়াই নদীতে ভাসিয়ে দেন তাজুল ইসলামের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com