বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের স্টেডিয়াম এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে দুই যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়াম বাইপাস সড়ক থেকে মাদক ব্যবসার অভিযোগে দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
আটককৃতরা হল শহরের রাজনগর এলাকার বাসিন্দা আব্দুর রহিমের পুত্র গাজী আক্তার মিয়া (৩০) ও ওসমান গণির পুত্র আব্দুস সালাম (২৫)। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ডিবি পুলিশের এসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিবির ওসি আজমিরুজ্জামান জানান, তাদেরকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com