মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে প্রেমিকাকে মারধোর করেছে প্রেমিকের পিতা-মাতা

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে এক যুবতীকে পিটিয়েছে প্রেমিকের আত্মীয় স্বজন। অজ্ঞান অবস্থায় যুবতীকে নদীর চর থেকে উদ্ধা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামে গত শুক্রবার রাতে।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন যুবতী জানায়, একই গ্রামের আবুল কালামের পুত্র সামায়ূন মিয়া (২৫) এর সাথে এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই যুবতীর। গত শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে সামায়ূন বিয়ে করার কথা বলে গোপনে প্রেমিকাকে তার বাড়ি নিয়ে আসে। রাত সাড়ে ১১ টার দিকে সামায়ূন মেয়ের সাথে অনৈতিক কাজে মিলিত হতে চাইলে সে বাধা দেয়। এক পর্যায়ে মেয়ের চিৎকারে সামায়ূনের পিতা-মাতা এগিয়ে আসে। এ সময় সামায়ূন, তার পিতা-মাতা মেয়েটিকে মারধর করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর চরে ফেলে দেয়া হয়। সকালে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন তাকে উদ্ধার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। জ্ঞান ফিরে আসলে মেয়েটি সাংবাদিকদের উপরোক্ত বর্ণনা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com