মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে জোরপূর্বক দখলে রাখা ভূমি ছেড়ে দিতে আদালতের নির্দেশ

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জোরপুর্বক অন্যের ভূমি দখল করে শেষ পর্যন্ত আদালতের আদেশে ভূমি ছাড়তে হচ্ছে প্রভাবশালীরা। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর মৌজাস্থ এসএ দাগ নং ১২৭১ ও ১২৭৩ দাগের ৬ একর ৯৪ শতাংশ ভূমি বিভিন্ন মালিকের নামে রেকর্ড রয়েছে। কিছুদিন পুর্ব থেকে দরবেশপুর, দাউদপুর ও রঘুদাউদপুর গ্রামের দুদু মিয়া, রমজান মিয়া, ফজলু মিয়া, ফারুক মিয়া মৌলদ মিয়া, জালাল মিয়া, তৈয়ব আলী, সুহেল মিয়া, আজিজুল ইসলাম, সমশর মিয়াসহ কিছু সংখ্যক লোক ওই ভূমি জোর পুর্বক দখল করে রাখে। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন আব্দুল হান্নান মিয়া। ওই মামলায় গত ২৮ নভেম্বর বিজ্ঞ আদালত দখলকারীদের বৈধ কাগজপত্র না থাকায় তাদের দখল ছাড়ার আদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই ফুলচাঁন মিয়া কোর্টের আদেশ শোনাতে গত ১৯ জানুয়ারী সরেজমিন গিয়ে দখলকারীদের সতর্ক করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com