বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৭১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আমতলা নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত ব্যক্তি হচ্ছেন- সতং গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল গণির ছেলে খোকন মিয়া (৩৫)। স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আমতলা নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খোকন মিয়াকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার নিকট হস্তান্তর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজাম মুনিরা ভ্রাম্যমান আদালত স্থাপন করে খোকন মিয়াকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com