বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা সার্কিট হাউজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। চলে বিকাল ৪টা পযর্ন্ত।
FullSizeRender(1) copy

IMG_9618 copyহবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত প্রশিক্ষণের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, আরটিভি প্রতিনিধি সাইদুজ্জামান জাহির।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ৭১টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক ও এডিএম মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সামছুর রহমান ভুইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, টিভি জার্নালিস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর উদ্দিন, পিআইবির প্রশিক্ষক মামুনুর রহমান খান প্রমুখ। প্রশিক্ষণে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com