বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বাচাঁও ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ জিয়ার জীবনাদর্শ অনুসরণ করেই গনতন্ত্রের পথ সুগম করার প্রত্যয়ে বাচাও ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন শামীমের সভাপতিত্বে ও এম এ রুমেল, সাইফুল ইসলাম রকি ও রাসেল মোল্লার যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুছা আহমেদ দিপু, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক শামীম, আব্দুস সালাম শামীম, এনাম আহমেদ, আবুল বাশার জুমন, রিফাত চৌধুরী, সাইফুল ইসলাম, শাহ আলম, এমদাদুল হক হিরু, মহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল কাইয়ুম স্বপন, আব্দুল কাদির, জনি আহমেদ, সোহেল আহমেদ, জাহাঙ্গীর জমশেদ আলম, সেলিম প্রমূখ। সভায় নেতৃবৃন্দগণ শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com